বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর জয়জয়কার। আর এই এআই বিপ্লবের কেন্দ্রে রয়েছে ‘চ্যাটজিপিটি’ (ChatGPT)। প্রযুক্তি বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারী—সবার মুখে মুখে এখন এই নাম। তবে আমরা প্রতিদিন চ্যাটজিপিটি ব্যবহার করলেও এর পূর্ণরূপ বা ‘GPT’ শব্দের পেছনের আসল রহস্যটি অনেকেরই অজানা।